শনিবার (৩১ অক্টোবর ২০২৬) মতলব পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান সরকার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লবের যৌথ সম্মতিতে এই তদন্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।
গঠিত কমিটিতে মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনিকে আহ্বায়ক করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মাকসুদুল ইসলাম সোহাগ ও মোঃ রিপন সরকার।
মতলব পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান সরকার জানান, ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এই কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা থেকে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামাকে (৪২) জোরপূর্বক তুলে নিয়ে যায় প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা এবং তাকে মারাত্মকভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত আবু সামার ভাগ্নে মোঃ রাকিবুল ইসলাম বাদী হয়ে মিজান পাটোয়ারীকে প্রধান আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।